জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৯:২১:৫১ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি মেধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সিলেটের নোয়াপাড়ায় অবস্থিত সিটি মডেল স্কুল এর ক্যাম্পাস-২-এ আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একত্রিত করে তাদের সাফল্যের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মুকিত জাহাঙ্গীর।

সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাশ, সিটি মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, সিটি আদর্শ ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য লিংকন তালুকদার, নাজমা আক্তার আঁখি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজন শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে সিটি মডেল স্কাউট গ্রুপ। পাশাপাশি ফাউন্ডেশনের সদস্য জিদান, অপু, প্রিয়া, সীমান্ত, পৃতেশ, জিহাদ, মহিমা, সাবিহা, পূর্ণতাসহ অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন।

৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি

মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top