জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা : এক সপ্তাহে বদলাবে ওসমানী হাসপাতালের চিত্র!


প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:১২:৩০ অপরাহ্ন

৩ মাসের মধ্যে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু হবে
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে

স্টাফ রিপোর্টার : রোগীদের পাতে কেমন খাবার পড়ছে, চিকিৎসা সেবা কেমন চলছে আর ওয়ার্ডগুলো কতটা পরিচ্ছন্ন-তা নিজ চোখে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের আর্তনাদ আর মলিন মুখের ভিড়ে ঘোষণাও দিলেন-আগামী ৭ দিনের মধ্যেই পাল্টে যাবে হাসপাতালের সামগ্রিক চিত্র!
শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমনটি বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে এবং পরামর্শক নিয়োগের টেন্ডার সম্পন্ন হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। জনবল নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় পদ সৃজনের কাজও এগিয়ে চলছে এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর নিয়োগ কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ২৫ টির উপরে হাসপাতাল পরিদর্শন করেছি। সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ছিল। রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কি অবস্থা আমি জানি না, যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সমাধান হবে।
চলতি মাসের শেষেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের নৈপুণ্যে পর্যাপ্ত ভ্যাক্সিন আনা হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বলেন, সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বেড়েছে।
ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত উপস্থিত না হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মত ডাক্তারদের আসা-যাওয়ায় সময়ানুবর্তিতা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিশ্চিত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, অচিরেই সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন মন্ত্রী।
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হাসপাতালে পুলিশ ক্যাম্প বাড়ানোর পাশাপাশি নতুন করে আনসার ক্যাম্প স্থাপন করা হবে। চিকিৎসক ও রোগী পরস্পর প্রতিপক্ষ নন উল্লেখ করে উভয়ের সহযোগিতার ওপর জোর দেন তিনি। সিলেটে একটি পৃথক শিশু হাসপাতাল করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।
পরিদর্শনের সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে তিনটি বড় প্রকল্প ঘিরে কাজ চলছে। এগুলো হলো- ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু, একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং ৪৫০ শয্যার অসম্পূর্ণ ক্যান্সার ইনস্টিটিউট দ্রুত প্রস্তুত করা। এসব প্রকল্প পুরোপুরি চালু হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন তিনি। এ-সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সহ সংশ্লিস্টরা।

প্রচ্ছদ এর আরও খবর
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top