জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল


প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫:১৪ অপরাহ্ন

॥ সেপ্টেম্বরেই তফসিল ॥ নভেম্বর থেকে ধাপে ধাপে ভোট ॥


জালালাবাদ রিপোর্ট : সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সেপ্টেম্বরেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর থেকে ধাপে ধাপে ভোট গ্রহণ শুরু হতে পারে। ব্যয় সংকোচন ও প্রশাসনিক সক্ষমতা বিবেচনায় একসঙ্গে সব ইউনিয়নে ভোট না নিয়ে ছয় থেকে সাত ধাপে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সূত্র জানায়, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৯৮১টি এ বছর নির্বাচন উপযোগী হবে। ২০২১ ও ২০২২ সালে যেসব ইউনিয়নে নির্বাচন হয়েছিল, সেগুলোর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। এসব ইউনিয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে কমিশন। বাকি ইউনিয়নগুলোতে ২০২৭ ও ২০২৮ সালে ধাপে ধাপে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বরিশাল, রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের কয়েক শ ইউনিয়নে ভোট হতে পারে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, সব ইউনিয়নে একসঙ্গে ভোট করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনার আব্দুর রহমানেল মাছউদও আগামী ১৫ সেপ্টেম্বরের দিকে তফসিল ঘোষণার প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

তবে ভোটের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা বড় বিবেচনায় থাকছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথমার্ধ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধিকাংশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভোট গ্রহণকারী কর্মকর্তার দায়িত্বও পালন করেন শিক্ষকরা। ফলে পরীক্ষার সময় এড়িয়ে তার আগে বা পরে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ইসি। একই সঙ্গে চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপের পরিকল্পনাও রয়েছে।

এবারের স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ওয়ার্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই; পুলিশ, বিজিবি ও আনসারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি চলছে।

এদিকে নির্বাচনকে আরও স্বচ্ছ করতে পোস্টার ব্যবহারে জাতীয় সংসদ নির্বাচনের মতো কড়াকড়ি আরোপের সম্ভাবনা রয়েছে। ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, যাতে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখের বেশি। সারাদেশে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের খসড়াও প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী সামগ্রী-ব্যালট বাক্স, গানি ব্যাগ, সিলসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজ শেষ করেছে ইসি সচিবালয়। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও আচরণবিধি সংস্কারের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

নির্বাচনী কর্মকর্তা হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদের নিরপেক্ষতা নিয়েও কমিশন অবস্থান স্পষ্ট করেছে। কমিশনের মতে, শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের নিরপেক্ষ পরিবেশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে ভোটার স্থানান্তরকে নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ইসি। আসন্ন উপনির্বাচনগুলোতে আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ভোটকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নিয়েছে কমিশন।

প্রচ্ছদ এর আরও খবর
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top