জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭:০৩ অপরাহ্ন

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো দুটি বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের পরিবহন সুবিধা সম্প্রসারিত হলো।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাস সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহামেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, বাস সংযোজনের ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি শিক্ষাবর্ষে ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রীসহ মোট ৩৬৯ জন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছেন। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্রী হল এবং পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে নির্ধারিত সময়ে ক্যাম্পাস ও হবিগঞ্জ শহরে নিয়মিত যাতায়াত করবে বাস দুটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর ও মাঠপরিদর্শনেও বাস দুটি ব্যবহার করা হবে। এতে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি

হবিগঞ্জ এর আরও খবর
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক

নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

আইফোনের লোভে বন্ধুকে খুন

আইফোনের লোভে বন্ধুকে খুন

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top