জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১:২০ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মাত্র ২০ শয্যার ধারণক্ষমতার ওয়ার্ডটিতে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছেন ৯০ জন রোগী। অতিরিক্ত রোগীর কারণে ওয়ার্ডে জায়গা দিতে না পেয়ে বারান্দা, প্রবেশপথ এমনকি গাছতলা ও ভ্যানে বসিয়ে চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ভেতর ও বারান্দায় রোগীদের উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে হাসপাতাল ভবনের বাইরে গাছের নিচে বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। জায়গা না পেয়ে কয়েকজন রোগীকে হাসপাতাল ভবনের বাইরে গাছের নিচে বসে চিকিৎসা নিতে দেখা যায়। গাছের ডালে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অনেকে ভ্যান গাড়িতে বসে স্যালাইন লাগিয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন নতুন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে বাহিরে গাছ তলায় ও ভ্যান গাড়িতে স্যালাইন দিতে হচ্ছে রোগীকে। এতে রোগীদের দুর্ভোগের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও তৈরি হয়েছে চাপ। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনদের উদ্বেগ বেশি।

সংগলশী ইউনিয়নের বাসিন্দা জাকারিয়া ইসলাম বলেন, ‘১২ মাস বয়সী নাতিকে নিয়ে হাসপাতালে এসেছি। ভেতরে জায়গা নেই। তাই বাইরে গাছের নিচে বসে চিকিৎসা নিতে হচ্ছে।’

সদরের কচুকাটা এলাকা থেকে ৮ মাস বয়সী শিশু লামিয়াকে নিয়ে হাসপাতালে আসা মল্লিনা আক্তার বলেন, ‘বাচ্চা অসুস্থ হয়েছে। এখন বাহিরে গাছের ডালে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।’

চওড়া বড়গাছা এলাকার রোজিনা বেগম জানান, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না পেয়ে স্বামীর ভ্যানের ওপর বসে আমার বাচ্চাটিকে স্যালাইন লাগিয়েছে। হাসপাতালে এসে ভ্যান গাড়িতে চিকিৎসা নিচ্ছি এটা দুঃখজনক।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুন মাওয়া বলেন, ‘আমাদের ডায়রিয়া ওয়ার্ডের ধারণক্ষমতা ২০ জন। প্রতিদিন ২০-৩০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। তাই উপায় না পেয়ে গাছের ডালে স্যালাইন দিতে হচ্ছে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, ‘হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ধারণক্পাতালে মাত্র ২০ জন। এখন প্রায় পাঁচগুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে।’

জাতীয় এর আরও খবর
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী

হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী

ঘূর্ণিঝড়ের শঙ্কা

ঘূর্ণিঝড়ের শঙ্কা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top