জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা দলিল   লেখক সমিতির সমাবেশ

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯:১২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সুনামগঞ্জে রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ও কেন্দ্র ঘোষিত  ৭ দফা দাবী আদায়ের  লক্ষে  সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়  জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে  এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই।

সমাবেশে  জেলা শাখার  সভাপতি প্রদীপ পাল নিতাই  বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধন কার্যক্রমে সেবামূলক ভূমিকা পালন করে আসছেন। তাদের দাবি, দলিল লেখকদের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে রেজিস্ট্রেশন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়ে আলোচনা সামনে আসে। এর ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানতে পারেন।

এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলিল লেখক সমিতির সভাপতি  বলেন, এর আগে ২০০৭ সালেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন দলিল লেখকদের পক্ষ থেকে আন্দোলন করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।  ওই সময় প্রায় দুই লাখের বেশি দলিল লেখক বেকার হয়ে পড়ার আশঙ্কায় জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করা হয়েছিল।

বক্তারা অভিযোগ করে বলেন,  বর্তমানে রেজিস্ট্রেশন বিভাগ জনগণকে নিয়মিত দলিল লেখক সেবা দিয়ে আসলেও কুচক্রী মহল জনস্বার্থের কথা বলে নিজেদের স্বার্থে এ ধরনের উদ্যোগ নেওয়ার পাঁয়তারা করছে। তারা এর তীব্র প্রতিবাদ জানান।

এ বিষয়ে গত ১৮ আগস্ট ২০২৬ সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে ১২ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টার মাধ্যমেও স্মারকলিপি দেওয়া হয় বলে জানানো হয়।

আধুনিকায়নের নামে প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক যাতে পেশাচ্যুত হয়ে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে না পড়েন, সে বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাদের   দাবী জ রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বজলুর রশিদ চৌধুরী। এছাড়া  শেফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল হুদা, শহিদ সরোয়ার চৌধুরী, আব্দুল্লা মিয়া, কাজি আনোয়ার মিয়া, আব্দুল হান্নান, মো আলমগীর, বশির আহমদ,আব্দুল মতিন,সুরুজ্জামান,সাজ্জাদুল ইসলাম শায়েস্তা, নজরুল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ এর আরও খবর
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক  সম্পাদক মঞ্জুর গ্রেফতার

ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক  সম্পাদক মঞ্জুর গ্রেফতার

ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজ উদ্বোধন

ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজ উদ্বোধন

জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

সর্বশেষ সংবাদ
রিকশা শ্রমিকনেতা ছিদ্দেক মিয়ার স্মরণে মৌলভীবাজারে শোকসভা
রিকশা শ্রমিকনেতা ছিদ্দেক মিয়ার স্মরণে মৌলভীবাজারে শোকসভা
সুনামগঞ্জ জেলা দলিল   লেখক সমিতির সমাবেশ
সুনামগঞ্জ জেলা দলিল   লেখক সমিতির সমাবেশ
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক  সম্পাদক মঞ্জুর গ্রেফতার
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক  সম্পাদক মঞ্জুর গ্রেফতার
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজ উদ্বোধন
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজ উদ্বোধন
ধর্ম পালনে কোনো বাধা নেই,  এটাই বাংলাদেশ: কয়েস লোদী
ধর্ম পালনে কোনো বাধা নেই,  এটাই বাংলাদেশ: কয়েস লোদী
আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত
আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top