জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

সিলেটে সুধীজনের সঙ্গে শিল্পী ফখরুজ্জামানের রাতের আড্ডা


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯:৩৩ অপরাহ্ন

যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ ‘ইউকে ন্যাশনাল অ্যাওয়ার্ড’প্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী মুহাম্মদ ফখরুজ্জামানকে নিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর এক রাতের আড্ডা। এতে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে তাঁর শিল্পকর্ম ও শিল্পভাবনা নিয়ে আলোচনা করেন।

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়। সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চিত্রশিল্পী মুহাম্মদ ফখরুজ্জামানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাংবাদিক আবদুল কাদের তাপাদার।

তিনি বলেন, চিত্রশিল্পী ফখরুজ্জামান তিন দশকেরও বেশি সময় ধরে লন্ডনকে কেন্দ্র করে প্রাচ্য, পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের চারুকলার মধ্যে একটি মেলবন্ধন গড়ে তুলেছেন। তাঁর শিল্পচর্চা এখন আন্তর্জাতিক পরিসরে পরিচিতি লাভ করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর লন্ডনের গিল্ডহল ইউনিভার্সিটি থেকে চারুকলায় উচ্চতর শিক্ষা নিয়ে পেশাদার চিত্রশিল্পী হিসেবে দেশে-বিদেশে কাজ করছেন।

আলোচনায় সিলেটের সুধীজনেরা ফখরুজ্জামানের শিল্পকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর বিমূর্ত চিত্রকর্মে প্রকৃতি, জীবন ও মানুষের অন্তর্লোকের সঙ্গে শিল্পের এক গভীর সম্পর্ক লক্ষ করা যায়। রঙের বৈচিত্র্য, রেখার সাবলীলতা এবং কম্পোজিশনের সুষম বিন্যাস তাঁর চিত্রকর্মকে আকর্ষণীয় করে তুলেছে। কখনো উজ্জ্বল রঙের তীব্রতা, আবার কখনো কোমল রঙের আবেশের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিল্পীর নিজস্ব ভাবনা, অনুভূতি ও সৌন্দর্যচেতনা।
তারা বলেন, ফখরুজ্জামানের শিল্পকর্ম শুধু দর্শকের চোখের সৌন্দর্যতৃষ্ণা মেটায় না; বরং মনে জাগিয়ে তোলে নানা প্রশ্ন, অনুভূতি ও কল্পনার জগৎ। তাঁর বিমূর্ত চিত্রে প্রত্যেক দর্শক নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি অনুযায়ী ভিন্ন অর্থ খুঁজে নিতে পারেন। ফলে তাঁর শিল্পকর্মে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সার্বজনীন আবেদনও রয়েছে।

নিজের শৈশবের স্মৃতিবিজড়িত সিলেটের মাটিতে এমন আয়োজনে আবেগাপ্লুত চিত্রশিল্পী ফখরুজ্জামান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চিত্রশিল্পের বিকাশে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। বাংলাদেশেও সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে সরকারি আর্থিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। তিনি দেশে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের আর্থিক বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

 

আড্ডায় আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সত্তরের দশকের কবি ও অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদ, কবি সালেহ আহমদ, কেমুসাসের সহসাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি কবি আবদুল মুকিত অপি, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলম, কবি ও প্রভাষক মামুন সুলতান, চৈতন্য প্রকাশনীর স্বত্বাধিকারী ও পর্যটক রাজীব চৌধুরী, কেমুসাসের সহলাইব্রেরি সম্পাদক ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কবি নিশাত ফাতেমা মেহের ও আবু তালহা মাহী। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন

বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ

সর্বশেষ সংবাদ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top