জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক তিনটি অভিযানে ৭ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থেকে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩১ হাজার টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ আবুল (৩৮) কে আটক করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

এর আগে দুপুরে একই উপজেলার খলাছড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ স্বপন (৩৮) কে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার চান্দশ্রীকোনা (দক্ষিণ খলাছড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের টাওয়ারপাড়ায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর (৪২) কে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শুক্কুর ওই গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

জেলা পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৭ হাজার ৭৭০ পিস। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৩১ হাজার টাকা। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৃথক ৩টি অভিযানের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top