জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ বিষয়ে জানান।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চীনের উদ্যোগ অবদান রাখবে। এছাড়া তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যানবাহন, হালকা প্রকৌশল, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
কুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে চীন ও অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করে মির্জা ফখরুল চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও জানান তিনি। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লি ইউয়িন।

প্রচ্ছদ এর আরও খবর
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

নতুন মুদ্রানীতি ঘোষণা

নতুন মুদ্রানীতি ঘোষণা

সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী

সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
বালাগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
আমদানি নীতি সংশোধন
আমদানি নীতি সংশোধন
নতুন মুদ্রানীতি ঘোষণা
নতুন মুদ্রানীতি ঘোষণা
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top