জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:২৮:১০ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে তিনটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইসলামি জ্ঞান প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘সহায়তা ইউকে দরগাপাশা’র উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়, ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় এবং সপ্তগ্রাম হালদার কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দরগাপাশা গ্রামের মুরব্বি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবক মশিউর রহমান রাজা। শুভেচ্ছা বক্তব্য দেন স্বেচ্ছাসেবক মোহাম্মদ আলী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিস উদ্দিন, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষানুরাগী দিলদার চৌধুরী, নাজমুল ইসলাম চৌধুরী, ফরিদ গাজী, হাসান আহমেদ ও আবু তালেব।
এ সময় আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাস, শিক্ষানুরাগী মো. জিয়াউল হক চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাশুক আলী, তানভীর চৌধুরী ইমন, মনফর উল্লাহ, নুরাই উল্লাহ, আব্দুস সাত্তার, ফটিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সপ্তগ্রাম হালদার কান্দি উচ্চ বিদ্যালয়ে প্রথম হয়েছেন মোছা. ফাবিহা সুলতানা, দ্বিতীয় সাইদ আহমদ শাওন এবং তৃতীয় উরমিনা বেগম। আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে প্রথম হয়েছেন মিথিলা চৌধুরী, দ্বিতীয় মো. নিহাদ আহমদ এবং তৃতীয় তানহা তালুকদার। ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম হয়েছেন কাজী শামছিয়া মীম, দ্বিতীয় তাওহিদা জান্নাত এবং তৃতীয় মোছা. সানজিদা বেগম।
তিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ বিজয়ী হয়েছেন আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের মিথিলা চৌধুরী। তিনি ৬০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ৫৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের মো. নিহাদ আহমদ এবং ৪৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন তানহা তালুকদার। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক জ্ঞানচর্চার পাশাপাশি মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

সুনামগঞ্জ এর আরও খবর
বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের

বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের

৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি

৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি

জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত

জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের
বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের
মৌলভীবাজারে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
মৌলভীবাজারে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top