গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:৩৯:৩২ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষানুরাগী আব্দুস শাকুরের পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ ও রহিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পূর্ব পৈলনপুর ইউনিয়নের গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. রুকন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমীন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শামিম আহমদ, গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল আউয়াল এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি ও প্রিন্সিপাল মো. আমির আলী।
এ সময় সমাজসেবক হাফিজ বদরুল ইসলাম, সাবেক মেম্বার সিতার মিয়া, মোশাহিদ মিয়া, মো. আব্দুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





