জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কাংখিত পরিবর্তনে মেধাবীদের এগিয়ে আসতে হবে : ডাকসু এজিএস

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৫৬:৫৭ অপরাহ্ন

মদন মোহন কলেজ শিবিরের নবীন বরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান বলেছেন, বাংলাদেশের পরিবর্তনে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, মেধাবীদের মাধ্যমেই কাংখিত পরিবর্তন ঘটবে। আর এই বিশ্বাস নিয়েই জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিলাম ও সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম।

তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন। দেশে মেধাবী মানুষের অভাব নেই; অভাব রয়েছে নৈতিকতাসম্পন্ন মানুষের। নৈতিকতাসম্পন্ন মানুষের অভাবের কারণেই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। নৈতিক শিক্ষার অভাবের কারণেই আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপদ নন।

তিনি শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট সরকারি মদন মোহন কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কলেজ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ এমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও মহানরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু এবং সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শহীদুল ইসলাম সাজু।

প্রধান বক্তার বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, আমাদের সবাইকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ইসলামী ছাত্রশিবির চায়, শিক্ষার্থীরা জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠুক। আমরা চাই, নৈতিকতাসম্পন্ন তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে। এমন তরুণদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চাই, যারা দেশ ও জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮

সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮

লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top