জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

আদর্শ নূরানী মাদরাসায় সিরাত কনফারেন্স

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৯:৩৭ অপরাহ্ন

আদর্শ নূরানী মাদরাসা সিলেটের উদ্যোগে দিনব্যাপী শিশু-কিশোর সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার পাশাপাশি তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, সালাম দেওয়া, সত্য কথা বলা, আমানতদারিতা প্রতিষ্ঠা এবং মহানবী (সা.)-এর নাম উচ্চারণের সঙ্গে দরুদ পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শিক্ষক ও ওস্তাদদের পরামর্শ গ্রহণ এবং পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক জামিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ বলেন, সিরাতুন্নবীর আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী করা প্রয়োজন। মহানবী (সা.)-এর আদর্শে আদর্শবান নাগরিক ও উম্মত গঠনে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সিরাত শুধু জানার বিষয় নয়, জীবনে বাস্তবায়নের বিষয়। মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ অনুসরণের পাশাপাশি শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ও আচরণ থেকেও শিক্ষা নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস ও কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, শিশু-কিশোরদের মধ্যে সিরাতের শিক্ষা ছড়িয়ে দিয়ে তাদের ইসলামের ইতিহাস ও মহানবী (সা.)-এর আদর্শে আলোকিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কে এম আব্দুল্লাহ আল মামুন, নিয়াজ মো. আজিজুল করিম, দরগাহ মসজিদের তত্ত্বাবধায়ক মুফতি কয়েস আহমদ, নূরানী মাদরাসার উপদেষ্টা মাওলানা মইনুদ্দীন আহমদ ফয়েজ এবং আল-মাদিনা মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার।
আদর্শ নূরানী মাদরাসার পরিচালক মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাওলানা ফুজায়েল আহমদ ও হাফিজ ফয়সাল আহমদ। এ সময় মাওলানা ফয়জুল হক, মাওলানা সারোয়ার হোসেন, হাফিজ সাহান আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজুর রহমান আহমদ, হাফিজ আবদুল্লাহসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরাত কনফারেন্সে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
শীতের পালাবদল

শীতের পালাবদল

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

সর্বশেষ সংবাদ
ভোটের মাঠে নতুন হিসাব

২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top