জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আইন ভাঙার প্রবণতা বাড়ছে


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৭:২৩:৫১ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: অভিযোগ উঠলে মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে ক্ষোভ-প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এ প্রবণতা ক্রমেই বাড়ছে। আইনের শাসন নিশ্চিত করতে সরকারের কঠোর হুশিয়ারির মধ্যেও কমছে না দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনা। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। জনমনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।
দেখা গেছে, কোনো ঘটনায় অপরাধের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে হামলা, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জমি দখল করতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট কিংবা প্রশাসনিক অভিযানের বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদের নামে সরকারি সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অভিযোগ, বিরোধ বা ক্ষোভের নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়ার বদলে দলবদ্ধ শক্তি প্রয়োগের প্রবণতাও তৈরি হয়েছে। অপরাধের অভিযোগ উঠলে পুলিশ বা আদালতের কাছে যাওয়ার বদলে ঘটনাস্থলেই ‘বিচার’ করে দেওয়ার প্রবণতাও নতুন করে আলোচনায় এসেছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণগুলো হলোÑ আইন ও বিচারব্যবস্থার ওপর আস্থার ঘাটতি, অপরাধ করে পার পাওয়ার ধারণা, পুলিশের সক্ষমতা ও জনআস্থার সংকট, রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ, সামাজিক সহনশীলতা কমে যাওয়া ও তাৎক্ষণিক শাস্তির সংস্কৃতি, নিরাপত্তাহীনতা ও অপরাধ নিয়ে ক্ষোভ এবং আগের ঘটনার দৃষ্টান্ত ও দায়মুক্তির ধারণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয়। এতে নিরপরাধ মানুষ আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। এ ধরনের ঘটনা বারবার ঘটলে সমাজে একটি বিপজ্জনক ধারণা তৈরি হতে পারেÑ আইন ভাঙলেও দলবদ্ধ হলে পার পাওয়া যায়। এতে ব্যক্তি ও গোষ্ঠীর হাতে বলপ্রয়োগের সংস্কৃতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, দলবদ্ধ সহিংসতা বা মব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত মামলা ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় আমলে না নিয়ে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এ ছাড়া পুলিশের দ্রুত প্রতিক্রিয়া দেখানো বা দৃশ্যমান উপস্থিতির সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, কেউ অন্যায় বা অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এদিকে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে। সে অনুযায়ী মাঠপুলিশকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক পরিচয় বিবেচনা না করার জন্যও মাঠপুলিশকে বলা হয়েছে। যেই আইন ভাঙবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবেÑ এ ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসএফের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ বা দলবদ্ধ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি। এমএসএফ বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে মব সহিংসতায় অন্তত ২৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে আগস্টে সর্বোচ্চ ৩৫ জন, জুনে ৩৩, মে মাসে ৩২ এবং জুলাইয়ে ৩১ জন নিহত হন। সংগঠনটির তথ্য বলছে, মব বা দলবদ্ধ সহিংসতায় জানুয়ারিতে ২১, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৯ এবং এপ্রিলে ২১ জন নিহত হন।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭৫টি মামলা হয়। এরপর বিএনপি সরকারের সময় ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই এই ছয় মাসে মামলা হয় ৩১৭টি। আইন না মানার প্রবণতা থেকেই আইন প্রয়োগে পুলিশকে বাধা দিতেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করেন পুলিশের একাধিক কর্মকর্তা।

জাতীয় এর আরও খবর
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 

বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জামিন নাকচ, আখতারুজ্জামান কারাগারে

জামিন নাকচ, আখতারুজ্জামান কারাগারে

এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top