জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বিআরটিসি’র প্রশিক্ষণ শুরু

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৭:৫৭:১৬ অপরাহ্ন

দক্ষ চালক তৈরির উদ্যোগ
নিরাপদ সড়কের প্রত্যাশা
স্টাফ রিপোর্টার : ‘দক্ষ চালক, নিরাপদ সড়ক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে ২০০ চালকের মোটরযান চালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের (বিআরএসপি) আওতায় দ্বিতীয় ধাপের প্রশিক্ষণার্থীদের নিয়ে রোববার সিলেট বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে ওরিয়েন্টেশন ও পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

রোববার (৪ অক্টোবর) সিলেট বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ডালিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন ও প্রশিক্ষণ) মো. রোকনুজ্জামান। সঞ্চালনা করেন বিআরটিসি সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক আজাদ হোসেন খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবীর ও সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর।

বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালকের বিকল্প নেই। শুধু গাড়ি চালাতে পারলেই একজন চালক দক্ষ হয়ে ওঠেন না। সড়ক আইন, ট্রাফিক সংকেত, যানবাহনের যান্ত্রিক বিষয়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে করণীয় এবং পথচারী ও অন্য যানবাহনের প্রতি দায়িত্বশীল আচরণ সম্পর্কেও চালকদের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।

তারা বলেন, চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। একজন চালকের সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করতে হবে। পাশাপাশি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার দক্ষতাও অর্জন করতে হবে।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু চালক নয়, পথচারী, যাত্রী, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষিত চালক তৈরি হলে সড়কে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে। এ জন্য চালকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম, কোর্সের বিভিন্ন বিষয় এবং প্রশিক্ষণ চলাকালে তাদের দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে অতিথি ও প্রশিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮

সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮

লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক

সর্বশেষ সংবাদ
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
বিশ্ব বসতি দিবস আজ:  সিলেটে প্রথমবারের মতো উদযাপন 
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
সিলেটে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮৮
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, দণ্ড
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
হাওরাঞ্চলের সাংবাদিকতায় সমস্যা নিয়ে মতবিনিময় সভা
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধে সভা
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. বাবুল
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যে মৌলভীবাজারে যুবক আটক
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে হামে নতুন ভর্তি ১২৭
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
সিলেট বোর্ডে ১১৬৪ এসএসসি পরীক্ষার্থীর বৃত্তি লাভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ১৩ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top