জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৮:৫৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীতে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং-এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার বহুতল ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টায় হঠাৎ কারখানার পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সিলেট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ভবনের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বহুতল ভবন থেকে শ্রমিকদের নিরাপদে বের করে আনার কাজ চলছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর ও সিলেট স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ বিষয়ে ফিজা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রচ্ছদ এর আরও খবর
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি

খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি

১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী

দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সর্বশেষ সংবাদ
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top