জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৯:০৪:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণ ঘোষণার কারণে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। ইতোমধ্যে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করায় আবার খুলে দেওয়া হয়েছে রানওয়ে। এরপর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রানওয়ে বন্ধ থাকার কারণে নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষমাণ অবস্থায় ছিল। রানওয়ে খুলে দেওয়ার পর প্রথমে ওই ফ্লাইটটি অবতরণ করে। পরে একে একে অন্যান্য ফ্লাইট অবতরণ শুরু হয়।

এর আগে, ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত বিমানের বিজি-৪৯৬ ফ্লাইটটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণ করার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করতে পারছিল না। ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে এটি বিশেষ কোনো ক্ষতি ছাড়াই জরুরি অবতরণে সমর্থ হয়।

এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদফতর জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি-৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটের সময়সূচি কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।

জাতীয় এর আরও খবর
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু

দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু

আরও জবাবদিহি ও নজরদারিতে আসছে মাঠ প্রশাসন

আরও জবাবদিহি ও নজরদারিতে আসছে মাঠ প্রশাসন

আজ মহালয়া 

আজ মহালয়া 

সর্বশেষ সংবাদ
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top