জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক:  প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষতি কমানো সম্ভব


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৭:০৬:০৬ অপরাহ্ন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আগাম সতর্কবার্তা প্রদান এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিবছরের ন্যায় এবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএসবি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. মঞ্জুরুল আলম, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম, জেলা মৎস্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী রিপন কুমার তালুকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক হুসাইন আহমদ, কলামিস্ট আফতাব চৌধুরী, ব্রাকের মো. জসীম উদ্দিন, ইএসডিও-প্রতিষ্ঠা প্রজেক্টের এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, সিলেট চেম্বারস্ অব কমার্স ভলান্টিয়ার ইন্সট্রাক্টরের সদস্য আমীন তাহমীদ, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার আশরাউল আনাম মাশাফি প্রমূখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে আলোচনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top