সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৮:২১:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ধর্মপাশায় ১ ও শান্তিগঞ্জে ৩ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৬২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৮০ জনের মধ্যে হবিগঞ্জে ২৪১, সুনামগঞ্জে ১৩২, সিলেটে ১২৩ এবং মৌলভীবাজারে ৬২ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।






