জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৮:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ডিবি পুলিশের অভিযান চলাকালে দৌড়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর কানিশাইল এলাকার খেয়াঘাটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান চলাকালে পানিতে ঝাঁপ দেন ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কানিশাইল সংলগ্ন খেয়াঘাট এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি দেখে জজ মিয়া দৌড়ে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নদী থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ মিয়ার বাবার নাম মৃত মৌলভী মিয়া। তিনি বর্তমানে নগরীর কানিশাইল এলাকায় বসবাস করতেন। তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

প্রচ্ছদ এর আরও খবর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর

দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর

খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে

খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

কোম্পানীগঞ্জে ২৫টি পাথর ভাঙার মিল ধ্বংস

কোম্পানীগঞ্জে ২৫টি পাথর ভাঙার মিল ধ্বংস

সর্বশেষ সংবাদ
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
হজের নিবন্ধন শুরু
হজের নিবন্ধন শুরু
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
রিটার্ন জমার সময় বাড়ল
রিটার্ন জমার সময় বাড়ল
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top