বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৮:৪৭ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খানের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর করেরপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব। সঞ্চালনা করেন সাবলু পাঠক ও শর্মিলা দেব পূরবী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এ দেশ সবার। বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পূর্ণ স্বাধীনতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় সজাগ থাকবেন। সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ সময় তিনি আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণের জন্য তাকে ধন্যবাদ জানান।
প্রধান আলোচকের বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি ও ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), উপদেষ্টা আজমল হোসেন, ব্যবসায়ী করিমউল্লা হেলাল, মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, রিপন এষ, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সুমিত দে এবং সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, মহানগর বিএনপি নেতা রাজা মিয়া, সাহিত্যিক লিটন চন্দ্র, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির হাসান মুহিন ও হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাত চৌধুরী তুষার, মহানগর ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল হাসান রাশেদ এবং ৩৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি হালিমা কবির তিম্মিসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হাতে প্রীতি, সম্প্রীতি ও শুভেচ্ছার প্রতীক হিসেবে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি





