জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সিকৃবিতে বিশ্ব ডিম দিবসে র‌্যালি


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৭:০৮:২৩ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিম বিতরণ, সেমিনার ও সম্মাননা প্রদান করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র‌্যালি শেষে পাঠশালা একুশের তত্ত্বাবধানে নগরীর বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিম বিতরণ করা হয়। পরে একই ভবনের সম্মেলনকক্ষে ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড, সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, ডিম সহজলভ্য, পুষ্টিকর ও মানসম্মত প্রাণিজ আমিষের উৎস। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু-কিশোর, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টি নিশ্চিত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিরাপদ ও মানসম্মত ডিম উৎপাদন, পোল্ট্রির রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং গবেষণালব্ধ জ্ঞানের সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুল হাসান। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।
সেমিনার শেষে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন খামারি ও একজন সরকারি কর্মকর্তাকে ‘পোল্ট্রি শিল্প উন্নয়ন সম্মাননা স্মারক’ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top