শাবিতে পূজার ১১ দিনের ছুটি শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৬:১০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১১ দিনের ছুটি শুরু হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে এই ছুটি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীদের ছুটি দুইদিন বেড়ে মোট ১১ দিন হবে। এছাড়া ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে সব অফিস যথারীতি খোলা থাকবে।





