জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাণিজ্যমেলা উৎপাদক ও ক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬, ৭:০১:২৪ অপরাহ্ন

সিলেটে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, যেকোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে বাণিজ্যমেলার ভূমিকা অপরিসীম। বাণিজ্যমেলা কেবল পণ্য কেনাবেচার মাধ্যম নয়, বরং উৎপাদক ও ক্রেতার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে। পণ্যের গুণগত মান তুলে ধরা, বাজার যাচাই এবং নতুন ভোক্তা তৈরির ক্ষেত্রে এ ধরনের মেলার গুরুত্ব অনেক।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য। মেধা, শ্রম ও সৃজনশীলতার মাধ্যমে নারীরা নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমীন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম এ হান্নান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উইমেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।
পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও বিপণনের সুযোগ তৈরি করা জরুরি। অনেক নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করলেও যথাযথ বিপণনব্যবস্থার অভাবে তা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন না। সিলেট উইমেন চেম্বারের এ মাসব্যাপী বাণিজ্যমেলা তাঁদের জন্য সেই সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে হস্তশিল্প, দেশীয় বস্ত্র ও সৃজনশীল পণ্য প্রদর্শন এবং ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা ও মতামত জানার মাধ্যমে পণ্যের মান উন্নয়নেও সহায়তা করবে এ মেলা।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, বাণিজ্যমেলা শুধু কেনাবেচা ও লাভক্ষতির হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে বিনোদন ও সাংস্কৃতিক আনন্দও জড়িত। ব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানসিক প্রশান্তি এবং পারিবারিক বন্ধন দৃঢ় করতে বিনোদনের প্রয়োজন রয়েছে। এ বিবেচনায় মেলাটি একদিকে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নগরবাসীর জন্য পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর একটি আনন্দময় পরিবেশ তৈরি করেছে।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, উইমেন চেম্বার আয়োজিত এ বাণিজ্যমেলা ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি মেলার সফলতা কামনা করে পরিবার-পরিজন নিয়ে মেলায় আসার এবং দেশীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য কিনে তাঁদের উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বারের কর্মকর্তা, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবেন: এমপি এমরান

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক

সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সর্বশেষ সংবাদ
পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার আইনজীবীকে সংবর্ধনা

মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসির মাহফিল কাল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে বাগবাড়ীতে আনন্দ মিছিল
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বাশিসের সভা
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
মালয়েশিয়ায় জোহরে ৯ মাসে ৪ সহস্রাধিক অভিবাসী আটক
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুলাউড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top