জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটছে না পুরোনো শঙ্কা


প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৬, ৬:৩৬:৫৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দুই বছরের বেশি সময় পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হয়েছে। তবে মাত্র ২৫টি নির্বাচিত এজেন্সির হাতে নিয়োগ প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রণ চলে যাওয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপানোর সেই পুরোনো ব্যবস্থা আবার ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর ঘোষণা দেয়। এর ফলে অনুমোদিত এজেন্সিগুলো আবেদনপত্র প্রসেস করতে পারবে এবং বিদেশ যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা স্বাস্থ্যপরীক্ষা করাতে পারবেন। তবে অভিবাসন ব্যয়, দেশ ছাড়ার তারিখ কিংবা কর্মীদের কী কী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে সে বিষয়ে মন্ত্রণালয় কিছু স্পষ্ট করেনি।
সরকার আরও জানিয়েছে, মালয়েশিয়া নীতিগতভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মী নিতে রাজি হয়েছে। তবে এর যোগ্যতার মানদণ্ড বা নির্বাচন প্রক্রিয়া কেমন হবে, তা নির্দিষ্ট করে বলেনি। বিশেষজ্ঞ এবং এজেন্সি মালিকদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতার অভাব, অতিরিক্ত খরচ এবং অল্প কয়েকটি এজেন্সির একচেটিয়া আধিপত্যের মতো দীর্ঘদিনের সমস্যার কোনো সমাধান হয়নি।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর সতর্ক করে বলেন, বিনা খরচে চাকরির ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি অস্পষ্ট থাকলে তা অভিবাসনপ্রত্যাশীদের মনে মিথ্যা আশার জন্ম দিতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট কিছু প্রসেসিং এজেন্সির ওপর নির্ভরতা অব্যাহত থাকলে অতীতের অনিয়মগুলো পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে।
মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধিত এক এজেন্সির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কর্মীদের অন্তত ৫ লাখ টাকা দিতে হবে। যদিও চলতি বছর সরকার অভিবাসন ব্যয় প্রায় ৮৬ হাজার টাকা নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের অন্তত ৫ লাখ টাকাই দিতে হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ভেরিটে-এর একটি জরিপ অনুযায়ী, ২০২২-২০২৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় চাকরি পেতে কর্মীরা সরকারের নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বিপরীতে গড়ে ৫ লাখ ৪৪ হাজার টাকা খরচ করেছিলেন।
অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগের জেরে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া। এর ফলে সরকারি অনুমোদন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সত্ত্বেও অন্তত ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি।
নতুন ব্যবস্থার অধীনে, মালয়েশিয়া ২৫টি বেসরকারি এজেন্সি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল) প্রধান প্রসেসিং এজেন্সি হিসেবে অনুমোদন দিয়েছে। এর ফলে অন্য ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে মূল প্রক্রিয়াগুলোর জন্য তাদের ওপর নির্ভর করতে হবে। এই ২৫টি এজেন্সি ও বোয়েসেল ই-ভিসা প্রসেস করবে এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় অনাপত্তি সনদ (এনওসি) ইস্যু করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার কার্যত সীমিত কিছু এজেন্সির নিয়ন্ত্রণে থাকা পুরোনো সেই ব্যবস্থাকেই ফিরিয়ে এনেছে। তিনি বলেন, জরুরি ভিসা প্রক্রিয়াকরণের জন্য ৩১২টি এজেন্সিকে এখনও ওই ২৫টি নির্বাচিত এজেন্সির ওপর নির্ভর করতে হবে, যা প্রকারান্তরে তাদের সাব-এজেন্সিতে পরিণত করবে।

প্রচ্ছদ এর আরও খবর
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আজ সরকারি অফিস- ব্যাংক খোলা

আজ সরকারি অফিস- ব্যাংক খোলা

নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি

নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি

‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’

‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
সুনামগঞ্জে চার শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
আজ সরকারি অফিস- ব্যাংক খোলা
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় : আবুল হাসান এমপি
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
হাসিনার ফেরা-না ফেরার যত বিপদ!
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
‘কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নে হাফিজদের নেতৃত্ব দেওয়ার আহ্বান’
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
কাষ্টঘরে হৃদয় হরিজন খুন নরসিংদী থেকে গ্রেপ্তার ৩
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
বালুর নিচে চোরাইপণ্য ট্রাকসহ আটক ২
সরকারের অভ্যন্তরীণ ঋণ পৌনে ১২ লাখ কোটি টাকা
সরকারের অভ্যন্তরীণ ঋণ পৌনে ১২ লাখ কোটি টাকা
অবৈধ বালু উত্তোলন জব্দ ১৩৫০০ ঘনফুট
অবৈধ বালু উত্তোলন জব্দ ১৩৫০০ ঘনফুট
ছাড়ের নামে প্রতারণা দুই দোকানকে জরিমানা
ছাড়ের নামে প্রতারণা দুই দোকানকে জরিমানা
ফ্লাইট বন্ধ, বিকল্প দুই রুটে সৌদি যাচ্ছেন প্রবাসীরা
ফ্লাইট বন্ধ, বিকল্প দুই রুটে সৌদি যাচ্ছেন প্রবাসীরা
বন্দরবাজারে চিহ্নিত ছিনতাইকারী আটক
বন্দরবাজারে চিহ্নিত ছিনতাইকারী আটক
খাদিমপাড়ায় নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার
খাদিমপাড়ায় নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার
মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
খাদ্যশস্য উৎপাদন বাড়লেও আসেনি স্বনির্ভরতা
খাদ্যশস্য উৎপাদন বাড়লেও আসেনি স্বনির্ভরতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top