জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪২:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে নিত্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, আইটি সামগ্রী ও পরিবেশবান্ধব গাড়ির ওপর বড় অঙ্কের শুল্ক-করছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি ব্যয় কমিয়ে সাধারণ ভোক্তার কাছে সহনীয় মূল্যে পণ্য পৌঁছে দেওয়া এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

বাজেট ঘোষণার চার মাস পেরিয়ে গেছে। এখন এনবিআর জানতে চায়, বাস্তবে শুল্ক-করছাড়ের সুফল বাজারে কতটা প্রতিফলিত হয়েছে অর্থাৎ পণ্যের দাম কমেছে কিনা এবং ভোক্তারা উপকৃত হয়েছেন কিনা। এ বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রতিবেদন চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়েছে, ১৮টি পণ্য ও পণ্যশ্রেণিতে শুল্কের হার কমানো বা পরিবর্তনের ফলে বাজারে দাম কতটা কমেছে এবং ভোক্তা পর্যায়ে এর সুফল পৌঁছেছে কিনা, তা বাজেট বিশ্লেষণের জন্য জানা প্রয়োজন। বিশেষ করে যেসব পণ্যে শুল্কের পাশাপাশি ভ্যাট বা সম্পূরক শুল্ক কমানো হয়েছে, সেগুলোর আমদানি ব্যয়, বিক্রয় মূল্য এবং ভোক্তা পর্যায়ের দামের পরিবর্তন বিশ্লেষণ করা জরুরি। এসব পণ্যের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, কৃষি উপকরণ, চিকিৎসাসামগ্রী, ওষুধশিল্পের কাঁচামাল, কম্পিউটার ও সংশ্লিষ্ট সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি, প্লাগইন হাইব্রিড গাড়ি, বস্ত্র এবং বৈদ্যুতিক তিন চাকার যানবাহন।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন জানান, শুল্ক-কর কমানোর মাধ্যমে সরকার রাজস্ব আয় বিসর্জন দিলেও ভোক্তারা এর সুফল পায়নি। বরং আমদানিকারকরা লাভবান হয়েছেন। ফলে শুধু শুল্ক কমালেই বাজার নিয়ন্ত্রণে আসে না। এর জন্য দরকার কঠোর তদারকি।

খেজুর ও মসলার দাম উল্টো বেড়েছে: এবারের বাজেটে খেজুর ও ৪৫ ধরনের মসলায় নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মসলাজাতীয় পণ্যের দাম প্রায় আগের মতোই। বরং কিছু পণ্যের দর উল্টো বেড়েছে।

কারওয়ান বাজারের খেজুর ও ফল ব্যবসায়ী মামুনুর রশিদ  বলেন, গত দুই সপ্তাহে খেজুরের দাম পাইকারি বাজারে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। একই বাজারের মুদি ব্যবসা প্রতিষ্ঠান তুহিন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. রায়হান বলেন, মসলার দাম কিছুটা বেড়েছে। কর কমানোর সুফল ছোট ব্যবসায়ীরাও পান না, ভোক্তাও পায় না। এই সুবিধার পুরোটাই যায় আমদানিকারকদের পকেটে।

সরকারি সংস্থা টিসিবির তথ্যমতে, এক বছরের ব্যবধানে সাধারণ মানের খেজুরের দর প্রায় ১৭ শতাংশ বেড়েছে। আমদানি করা রসুনের দাম বেড়েছে ২১ শতাংশ। আদার দাম ৫ শতাংশ,  লবঙ্গের ৪ শতাংশ ও তেজপাতার ২৫ শতাংশ দাম বেড়েছে। যদিও একই সময়ে জিরার ১১ ও এলাচের প্রায় এক শতাংশ দর কমেছে।

রেয়াতি সুবিধায় কমেনি ওষুধের দাম: এবারের বাজেটে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ মূসক ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। ওষুধশিল্পের ১৭টি নতুন কাঁচামালে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। ক্যান্সার প্রতিরোধক ওষুধ প্রস্তুতের জন্য ব্যবহৃত ৯টি কাঁচামাল অন্তর্ভুক্ত করে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়। সক্রিয় ওষুধের উপাদান বা এপিআই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ৫৩টি নতুন কাঁচামালে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। ওষুধশিল্পে ব্যবহৃত বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেটে শুল্ক ২৫ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।

কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, আগের দামেই প্রায় সব ওষুধ বিক্রি হচ্ছে। রাজধানীর তেজগাঁও এলাকার একটি ফার্মেসির মালিক বলেন, উৎপাদন খরচ বাড়ার কারণ দেখিয়ে কিছু কোম্পানি ওষুধের সরবরাহ কমিয়েছে। দাম বাড়িয়ে সেসব ওষুধ নতুন করে বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানির প্রতিনিধিরা।

আরও যেসব পণ্যে শুল্ক কমেছে: বাজেটে ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার প্রিন্টার, মনিটর ও সার্ভারের ক্ষেত্রে শুল্ক ও মূসক শূন্য শতাংশ করা হয়েছে। এসব পণ্যে আগাম কর ৭ দশমিক ৫ শতাংশ এবং অগ্রিম আয়কর ২ শতাংশ রাখা হয়েছে। পয়েন্ট অব সেলস (পস) মেশিনের শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং আগাম কর সাড়ে ৭ শতাংশ পুরোটাই কমানো হয়েছে। বৈদ্যুতিক গাড়ির চার্জার বা চার্জিং স্টেশনে শুল্ক ১০ শতাংশ ও আগাম কর সাড়ে ৭ থেকে শূন্য করা হয়েছে। ফ্ল্যাশ মেমোরি কার্ড বা এ ধরনের রেকর্ডবিহীন মিডিয়ার কাস্টমস শুল্ক ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এনবিআরের চিঠিতে প্লাগইন হাইব্রিড গাড়ির বিভিন্ন শ্রেণিতে শুল্ক কমানোর তথ্য রয়েছে। এক হাজার ৮০০ সিসি পর্যন্ত পেট্রোল ইঞ্জিনবিশিষ্ট প্লাগইন হাইব্রিড গাড়ির রেগুলেটরি শুল্ক তিন শতাংশ থেকে শূন্য এবং সম্পূরক শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এক হাজার ৮০০ থেকে দুই হাজার সিসি পর্যন্ত পেট্রোল ইঞ্জিনের গাড়িতে সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

২৫ হাজার ডলার পর্যন্ত মূল্যের বৈদ্যুতিক গাড়িতে রেগুলেটরি শুল্ক ২০ শতাংশ থেকে শূন্য করা হয়েছে। ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত মূল্যের গাড়িতে তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

সর্বশেষ সংবাদ
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top