সাবেক ইউপি সদস্য রফিক আহমদের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১০:০৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ঠিকাদার মো. রফিক আহমদ আর নেই। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের বাসিন্দা রফিক আহমদ রোববার (২৫ অক্টোবর) রাতে কুলাউড়া শহরে নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত সিলেট শহরের পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে লন্ডনপ্রবাসী। বাবার মৃত্যুসংবাদ পেয়ে তাঁরা দেশে রওনা হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।






