জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩৩:৫৩ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। একই সঙ্গে শহরের যানজট নিরসনে ফোরলেন সড়ক বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা ও মতামত তুলে ধরেন। সংসদ সদস্য বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তিনি থানার ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
কুলাউড়া শহরের যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, যানজটের সমস্যা সমাধানে ফোরলেন সড়ক বাস্তবায়ন প্রয়োজন। এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন ও বাস্তবায়নে কুলাউড়ার বাসিন্দা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের জোরালো পদক্ষেপ কামনা করেন তিনি। বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিদ্যুতের সমস্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কাজ করছে। দ্রুত এ উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কুলাউড়া শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় শহরের যানজট, যত্রতত্র পার্কিং, হাসপাতালে চিকিৎসক সংকট, হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা নির্ধারণ, বাসাবাড়ি ও উপজেলা পরিষদ এলাকায় চুরি, গরু চুরি, ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম জোরদার, প্রয়োজনীয় স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং রিকশাভাড়া নির্ধারণের বিষয়েও সভায় প্রস্তাব তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও প্রভাষক তাহমিনা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানজট নিরসনে প্রশাসনের অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুলাউড়া শহরের দোকানপাট রাত ৯টায় বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা

বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা

বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি

বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি

কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

সর্বশেষ সংবাদ
বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা
বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই’র চেয়ারম্যানের সাথে মতবিনিময়
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই’র চেয়ারম্যানের সাথে মতবিনিময়
ওসমানী হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেলের ওপর হামলায় বিপিজেএ’ নিন্দা
ওসমানী হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেলের ওপর হামলায় বিপিজেএ’ নিন্দা
কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ
কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ
শ্রীমঙ্গলে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শ্রীমঙ্গলে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top