জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন


প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৮:০৫:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়া‌জেদ, রাদওয়ান মুজিব সি‌দ্দিক, নসরুল হামিদ (বিপু), আ হ ম মোস্তফা কামালসহ ৮ জ‌নের প‌রিচা‌লিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর ন‌থি জ‌ব্দের আদেশের আবেদন জা‌নি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) স্পেশাল জজ আদাল‌তে এই আবেদন  ক‌রেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এ কে এম মাহবুব আলী সাগর। বিকেলে ক‌মিশ‌নের উপপ‌রিচালক আকতারুল ইসলাম এ তথ‌্য জানান।

দুদক জানায়,  সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের না‌মে ট্রা‌স্টি প্রতিষ্ঠান খু‌লে সা‌বেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন‌্যা সায়মা ওয়া‌জেদ, শেখ রে‌হেনার ছে‌লে রাদওয়ান মুজিব সি‌দ্দিক, সা‌বেকমন্ত্রী নসরুল হামিদ (বিপু), আ হ ম মোস্তফা কামালসহ অন‌্যরা কো‌টি কো‌টি টাকা অনুদান তু‌লে সেই টাকার কর না দি‌য়ে মি‌লে‌মি‌শে আত্মসাৎ ও পাচার ক‌রে।

দুদক জানায়, এই ঘটনায় দুদ‌কের দা‌য়েরকৃত মামলার তদ‌ন্তে উক্ত ট্রা‌স্টি প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নামে সার্কেল-১১৬, কর অঞ্চল-৬, ঢাকা এর শুরু হতে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করার আদেশের জন‌্য স‌ংশ্লিষ্ট আদাল‌তে আবেদন করা হয়।

আদাল‌তে আবেদনে দুদ‌কের মামলার বাদী জানান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, রাদওয়ান মুজিব সিদ্দিক, নসরুল হামিদ (বিপু), শাকিল বিন শামস, রওশন আরা আকতার, মোশারফ হোসেন ভূঁইয়া, আ হ ম মোস্তফা কামাল, অসৎ উদ্দেশ্যে জনকল্যাণের নামে গঠিত নামসর্বস্ব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত টাকার এবং উক্ত প্রতিষ্ঠান কর্তৃক হিসেবে প্রাপ্ত টাকা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আয়কর মওকুফ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অন্যায়ভাবে লাভবান হয়ে বা অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক নামসর্বস্ব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন গঠন করে। এটি জনকল্যাণমূলক কাজ না করে এবং সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানকে অবৈধ কর সুবিধা প্রদান করে এসআরও জারি করে কর সুবিধা প্রদান করে ও গ্রহণ করে অবৈধভাবে বিভিন্ন কোম্পানিকে চাপ প্রয়োগের মাধ্যমে অনুদান গ্রহণ করে সিআরআই এর হিসেবে ২৩টি কোম্পানির নিকট থেকে ৪৫ কোটি ৫২ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করে ২০১৩-২০১৪ করবর্ষ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত মোট ১০০ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৪৮৬ টাকা অবৈধভাবে আয় করে।

উক্ত আয়ের মধ্যে ১৫ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ২২১ টাকা আত্মসাৎ করে এবং ২৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৪৭ কোটি ৮৫লাখ ০৬ হাজার ১৭০.৮৭ টাকা জমা এবং ১২৯ কোটি ৯১ লাখ ৫৩ হাজার ০৫১.৬৮ টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ ২৩টি হিসাবে মোট ৪০১ কোটি ০৬ লাখ ১২ হাজার ৮৮০.৭১ টাকা লেনদেন করে ও ৩৬ লাখ ৭২ হাজার ৭৫১ টাকা আয়কর প্রদান না করে সরকারের ক্ষতি সাধন করে অবৈধ উপায়ে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর ও বিভিন্ন ব্যক্তিতে হস্তান্তর করে বিভিন্ন খাত দেখিয়ে আত্মসাৎপূর্বক দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়।

আবেদনে দুদ‌কের মামলার বাদী আরো জানান, ‘খ’ ক্রমিকে বর্ণিত মামলার তদন্তের নিমিত্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সার্কেল-১১৬, কর অঞ্চল-০৬, ঢাকা এর শুরু হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

আবেদনে দুদ‌কের মামলার বাদী সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করার আদেশ দিতে আদালতে অনুরোধ জানান।

জাতীয় এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top