জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

শ্রীমঙ্গলে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩১:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশারসহ কয়েকজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নাসীর মিয়া, বিলাল মিয়া, গিয়াস মিয়া ও দুলাল মিয়া। মামলার সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বিলাল মিয়া নিহত শাবানা বেগমের সৎ ভাই। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আপন ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য একটি অভিযোগে মহিবুর রহমান অমৃতকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মায়া বেগমকে গুরুতর জখম করার অপরাধে দণ্ডবিধির ৩২৬ ধারায় তাঁকে এ সাজা দেওয়া হয়। এছাড়া সেলিনা বেগমকে আঘাত করার অপরাধে জয়নাল মিয়াকে দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমসহ অন্যান্য আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের বিষয়ে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মৌলভীবাজারে এ ধরনের মামলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হচ্ছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

প্রথম পাতা এর আরও খবর
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন

সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 

গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 

সর্বশেষ সংবাদ
বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা
বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই’র চেয়ারম্যানের সাথে মতবিনিময়
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই’র চেয়ারম্যানের সাথে মতবিনিময়
ওসমানী হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেলের ওপর হামলায় বিপিজেএ’ নিন্দা
ওসমানী হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেলের ওপর হামলায় বিপিজেএ’ নিন্দা
কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ
কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ
শ্রীমঙ্গলে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শ্রীমঙ্গলে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top