বড়লেখায় মোটরসাইকেল আরোহীদের নিসচা’র সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩৮:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধ এবং চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ট্রাফিক আইন মেনে এবং সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালানোয় উৎসাহিত করতে নিসচা’ মনোনীত ১০ জন মোটরসাইকেল আরোহীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে নিসচা’ বড়লেখা শাখা।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নিসচা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা প্রেসক্লাবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টের সৌজন্যে মোটরসাইকেল আরোহীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে করেন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন।
বিশেষ অতিথির বক্তব্যে দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা ও বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. জাকির হোসেন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা নিসচা’র সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান, নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা-অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, রাহেল আহমদ প্রমুখ।





