জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:২১:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ত্রিমুখী এই প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, প্রত্যাবাসিত এই বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের অনেকেই বিভিন্ন সময়ে স্থানীয় অপরাধ চক্রের হাতে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মর্মে গুরুতর অভিযোগ রয়েছে। সকালে বিমানবন্দর পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ার এই দুর্বিষহ অভিজ্ঞতা ও ভয়াবহতার কথা নিজ নিজ এলাকার মানুষের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সুব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।

জাতীয় এর আরও খবর
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন

সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি

গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 

গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

সর্বশেষ সংবাদ
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top