সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:৫৪:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যুহীন আরো একটি দিন কাটলেও মিলছেনা স্বস্তি। গত ২৪ ঘন্টায় সিলেটে কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছেন ১০ জন এবং হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৭৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৪ জন।
শুক্রবার (৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২০০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, নর্থ ইস্ট মেডিকেলে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৫৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৯, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, নর্থ ইস্ট মেডিকেলে ৫, পার্কভিউ মেডিকেলে ২৩, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে কারো মৃত্যূ না হলেও ৯ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৬৪ জন।






