জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৪:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিয়েছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ। সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
গত ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত ‘চিন্তার চাষ’-এর ১১তম সম্মেলনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা। বিজয়ীদের মধ্যে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের তিনজন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের চারজন এবং সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছেন।
অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদের সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।
শিক্ষক মো. আল আমিন ও সংগঠনের সদস্য মো. সালেহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও সনাক-টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবির, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং সংগঠনের সদস্য ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদসহ অন্যরা।
সংবর্ধিত ক্ষুদে গবেষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফাহমিদা আমিন আদিবা, চিন্ময়ী ভট্টাচার্য ও মো. আসাদুজ্জামান শিহাব। তাঁরা নিজেদের গবেষণার অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরে এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান সুদর্শনশীল, রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী, র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের নুরুল হক, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বেগম রাসুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনসুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত ৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

মৌলভীবাজার এর আরও খবর
মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগে ১৩ বিদেশী পর্যটক

মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগে ১৩ বিদেশী পর্যটক

কুলাউড়ায় ১০ হতদরিদ্র পরিবারে গাভী বিতরণ

কুলাউড়ায় ১০ হতদরিদ্র পরিবারে গাভী বিতরণ

স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ

স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top