জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:২৬:১৯ অপরাহ্ন


প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে আত্মপ্রকাশ করেছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ (ঝচঙইচ)। সংগঠনটির পক্ষ থেকে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে ১১ দফা দাবি ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে বাংলাদেশি মিশনের সেবার মান উন্নয়ন, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের সম্পদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
ঘোষণাপত্রে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও কষ্টার্জিত রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের এই অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান এবং তাঁদের নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
ঘোষিত ১১ দফা দাবি
সংগঠনটির ঘোষিত ১১ দফা দাবির মধ্যে রয়েছেÑ
১. প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট প্রদানের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
২. দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় আইন সংশোধন করা।
৩. জুলাই সনদে প্রস্তাবিত উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
৪. বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটগুলোর সেবার মান উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করা।
৫. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ করে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।
৬. বিদেশে আটক, বিপদগ্রস্ত ও আইনি সমস্যায় পড়া প্রবাসীদের দ্রুত আইনি ও কনস্যুলার সহায়তা প্রদান করা।
৭. প্রবাসীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতারণা ও সম্পত্তি দখলের অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।
৮. বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৯. প্রবাসীদের রেমিট্যান্স, ব্যাংক আমানত ও বিনিয়োগে বিশেষ সুবিধা প্রদান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
১০. ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।
১১. বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনকারী প্রবাসীদের দেশে ফিরে কাজ করার এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ নিশ্চিত করা।
উপদেষ্টা পরিষদে বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিচারপতি ইমান আলী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, ড. হাসনাত হোসাইন এমবিই, জাজ নজরুল খসরু, বিবিসিসিআই প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব কেএম আবু তাহের চৌধুরী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি বশির আহমদ, সাবেক মেয়র সাইফুল আলম, সাবেক মেয়র ও সলিসিটর শফিকুল হক, মাওলানা মওদুদ হাসান, মুনসব আলী জেপি, ড. এ ডিএম ইউনুস এবং ব্যারিস্টার আসাদুজ্জামান।
কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে জাজ বেলায়েত হোসাইন
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। সহসভাপতি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান, রফিক হায়দার ও ড. মুহাম্মদ মুসতাকিম প্রামাণিক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজুল ইসলাম শাহিন। যুগ্ম সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা। প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক জুবের আহমদ আহাদ।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী ও কমিউনিটি সংগঠক
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার আবদুল মালিক, চ্যারিটি সংগঠক আবদুল লতিফ, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার দেওয়ান মাহ্দী, ব্যারিস্টার খালেদ নূর, গোলাম মোর্তজা সিআইপি, ব্যারিস্টার ইকবাল হোসাইন, টিভি উপস্থাপক মাওলানা মো. আবদুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ আব্দুল কারীম, ব্যারিস্টার সাঈদ হাসান, সলিসিটর জহির আহমদ, ব্যারিস্টার বদরে আলম দিদার, ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, আলিজামান আওরঙ্গজেব (বুলবুল), মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সুলতান আহমদ, রাইসুল ইসলাম রাসেল, অ্যাকাউন্ট্যান্ট আশরাফ পারভেজ, সাংবাদিক আকবর হোসাইন, আবদুল মুনিম ক্যারল, বদরুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম এমদাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাফিসা নার্গিস রব্বানী, ফরিদা খানম ফাতিহা, আরিফুর রহমান ভূঁইয়া, শাহরিয়ার আলম শিপার ও আবদুল্লাহ আল মুনিম।
প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রত্যয়
ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সময়ের প্রয়োজন, কমিউনিটির মতামত এবং প্রবাসীদের সামগ্রিক স্বার্থ বিবেচনায় সংগঠনের কর্মপরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজন করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসীদের সংগঠিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রয়োজনে অধিকার আদায়ে আন্দোলন গড়ে তোলা এবং কমিউনিটির স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এসব দাবি বাস্তবায়নে নতুন এই সংগঠন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নে কী ধরনের কর্মসূচি গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭

সর্বশেষ সংবাদ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top