লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:২১:০৩ অপরাহ্ন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পরীক্ষারহল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ এবং আজকের পরীক্ষার চীফ ইনভিজিলেটর কলা ও আধুনিক ভাষা অনুষদূর ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





