জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৭:৫৯:৩২ অপরাহ্ন

মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

জালালাবাদ ডেস্ক: দিনভর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যানও।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে সহিংসতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলার গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিজিবি সদস্যদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সোমবার জানান, জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন।

এ সময় পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি স্কয়ারে ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি সড়কে টায়ার ও অন্যান্য সামগ্রীতে আগুন দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক পরিবর্তন এবং শহরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘটনাও ঘটে।

দিনের শেষ দিকে জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। টুঙ্গিপাড়ায় বিএনপির একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলার পাশাপাশি একটি বাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এসব ঘটনায় পুলিশ তদন্ত করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ও পুলিশ বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সারফরাজকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করে তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে। এ ছাড়া তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। সাম্প্রতিক সহিংসতার পর নতুন করে জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জাতীয় এর আরও খবর
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

সর্বশেষ সংবাদ
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭৯
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭৯
পাঠানটুলায় বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
পাঠানটুলায় বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
নগরীতে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
নগরীতে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট
নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা
‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top