জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:০৭:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামীতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস (আউট) হয়নি, হয়েছে কি? চেষ্টা যে করা হয়নি, তা কিন্তু নয়।

আমরা প্রশ্নপত্রের পুরো ব্যবস্থাটাই পরিবর্তন করছি। আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় শিক্ষার্থীদের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে চার হাজার ৫৮৫ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের কষ্ট পোহাতে হয়েছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা হয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও মাত্র ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয় নিয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করলে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি বলেন, এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষকদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি কিংবা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। শিক্ষার্থীদের তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

জাতীয় এর আরও খবর
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

সর্বশেষ সংবাদ
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭৯
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭৯
পাঠানটুলায় বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
পাঠানটুলায় বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
নগরীতে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
নগরীতে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট
নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা
‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top