সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭৯
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে আরও একটি দিন মৃত্যুহীন কেটেছে। তবে শনাক্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমছেনা। গত ২৪ ঘন্টায় সিলেটে কারও মৃত্যু না হলেও নতুন শনাক্ত হয়েছেন ৭৩ এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৭৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৫ জন।
সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬০ এবং সুনামগঞ্জে ৫৪৫ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২, পার্কভিউ মেডিকেলে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৬২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮, পার্কভিউ মেডিকেলে ৩০, নর্থ ইস্ট মেডিকেলে ১৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১০, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও ৩২ জন নতুন শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৭৭ জন।





