জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০১:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। এবার ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য লেনদেন ফি যুক্ত হবে।
কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালে এসএসসি বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে বিজ্ঞানের অন্তত দুটি বিষয়সহ উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে এ ও বি গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে। কোটায় আবেদন করতে হলে নির্ধারিত স্থানে টিক চিহ্ন দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রমাণপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি নথি সর্বোচ্চ ২ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হতে পারে।
আগামী ২ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

প্রচ্ছদ এর আরও খবর
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও

প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও

সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত

সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত

আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের

আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের

সর্বশেষ সংবাদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাজারে আসছে নতুন নকশার নোট
বাজারে আসছে নতুন নকশার নোট
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন
আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের
আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের
যুক্তরাজ্যে গণহারে বাতিল এসাইলাম আবেদন
যুক্তরাজ্যে গণহারে বাতিল এসাইলাম আবেদন
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top