জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০৫:৩৭ অপরাহ্ন

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার  অনিরুদ্ধ দাস এবং হাইকমিশনের কর্মকর্তাদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর উপশহরস্থ হোটেল রোজ ভিউ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের যৌথ আয়োজনে এবং তামাবিল, শেওলা, ভোলাগঞ্জ স্থলবন্দর ও বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। এ সময় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কমার্স সেক্রেটারি) ও অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা, ভিসায় অন্তত দুটি এন্ট্রি স্টেশন অনুমোদন দেওয়া এবং প্রতিটি স্থলবন্দরের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া প্রতি বছর বিটুবি সম্মেলন আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশনার ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দেন। তিনি জানান, কোনো ব্যবসায়ীর ভিসা বা বাণিজ্য সংক্রান্ত সমস্যা হলে নিজ নিজ সংগঠনের প্যাডে আবেদন জানালে তা গুরুত্বের সাথে সমাধান করা হবে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য তিনি সীমান্ত (বর্ডার) এলাকা পরিদর্শনেরও অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক রফিকুল ইসলাম শাহপারান, ভোলাগঞ্জ পাথর আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি বশির আহমদ, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, এম. এ. হাসেম, জুয়েল আমিন  প্রমুখ। সভা শেষে আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী

কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত

কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত

ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল

ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল

সর্বশেষ সংবাদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাজারে আসছে নতুন নকশার নোট
বাজারে আসছে নতুন নকশার নোট
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন
আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের
আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী :  শিক্ষাশিবিরে অ্যাড. জুবায়ের
যুক্তরাজ্যে গণহারে বাতিল এসাইলাম আবেদন
যুক্তরাজ্যে গণহারে বাতিল এসাইলাম আবেদন
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
বিস্ফোরক পাচারের নিরাপদ রুট চা-বাগানের পথ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top