প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০৭:০২ অপরাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তাঁর প্রচেষ্টা জাতির জন্য প্রেরণার উৎস।
শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তাঁরা দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বাদ জুমআ’ স্থানীয় ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি




