জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রথম পছন্দ কানাডা, কর্মসংস্থানে মালদ্বীপ


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:০১:৩৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের উদ্দেশ্য গন্তব্য দেশভেদে ভিন্ন। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশিদের বড় অংশ যাচ্ছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। অন্যদিকে যুক্তরাজ্য ও কানাডায় যাওয়ার ক্ষেত্রে প্রধান লক্ষ্য উচ্চশিক্ষা। মালদ্বীপে যাওয়া বাংলাদেশিদের ৯৮ দশমিক ০৫ শতাংশই গেছেন কাজের উদ্দেশ্যে। মালয়েশিয়ায় এ হার ৯৬ দশমিক ৮৬ শতাংশ, লিবিয়ায় ৯৫ দশমিক ৯৩ শতাংশ এবং সৌদি আরবে ৯৪ দশমিক ৫৭ শতাংশ। বিপরীতে, কানাডায় যাওয়া বাংলাদেশি অভিবাসীদের ৫৩ দশমিক ৩৬ শতাংশ এবং যুক্তরাজ্যে যাওয়া ৩২ দশমিক ৫৮ শতাংশ গেছেন শিক্ষার উদ্দেশ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে ২০২৩’ প্রতিবেদনে বিদেশগামী বাংলাদেশি অভিবাসীদের গন্তব্য ও যাওয়ার উদ্দেশ্যভিত্তিক এ চিত্র উঠে এসেছে। এটি চলতি বছরের মে মাসে হালনাগাদ করা হয়েছে।
শিক্ষার উদ্দেশ্যে বেশি গমন যুক্তরাজ্য-কানাডায় : কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার বিপরীতে যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্য বেশি গুরুত্ব পেয়েছে। বিবিএসের জরিপে দেখা যায়, কানাডায় যাওয়া বাংলাদেশি অভিবাসীদের ৫৩ দশমিক ৩৬ শতাংশ গেছেন শিক্ষার উদ্দেশ্যে। যুক্তরাজ্যে এ হার ৩২ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ দেশ দুটিতে বাংলাদেশিদের বিদেশযাত্রার ক্ষেত্রে উচ্চশিক্ষা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে উঠে এসেছে। গন্তব্য দেশ অনুযায়ী অভিবাসনের উদ্দেশ্যে এই পার্থক্য বাংলাদেশের বিদেশগামী মানুষের যাত্রার ধরন ও লক্ষ্য সম্পর্কে ভিন্ন চিত্র তুলে ধরে।
বিদেশযাত্রার অন্যতম প্রধান কারণ কর্মসংস্থান : বাংলাদেশিদের বিদেশযাত্রার অন্যতম প্রধান কারণ কর্মসংস্থান। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রম অভিবাসনের প্রবণতা বেশি। বিবিএসের জরিপ অনুযায়ী, মালদ্বীপে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৯৮ দশমিক ০৫ শতাংশই গেছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। মালয়েশিয়ায় এ হার ৯৬ দশমিক ৮৬ শতাংশ এবং লিবিয়ায় ৯৫ দশমিক ৯৩ শতাংশ। সৌদি আরবেও বাংলাদেশিদের বিদেশযাত্রার প্রধান উদ্দেশ্য কর্মসংস্থান। দেশটিতে যাওয়া অভিবাসীদের ৯৪ দশমিক ৫৭ শতাংশ কাজের উদ্দেশ্যে গেছেন বলে প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়।

শেষ পাতা এর আরও খবর
ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি

ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল

সর্বশেষ সংবাদ
উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রথম পছন্দ কানাডা, কর্মসংস্থানে মালদ্বীপ
উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রথম পছন্দ কানাডা, কর্মসংস্থানে মালদ্বীপ
ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি
সিকৃবি ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
সিকৃবি ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমীর
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমীর
বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
ইউএনও’র সঙ্গে মাসুক বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
ইউএনও’র সঙ্গে মাসুক বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাজু হত্যার প্রতিবাদে কৃষকদলের মিছিল
রাজু হত্যার প্রতিবাদে কৃষকদলের মিছিল
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের নিন্দা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের নিন্দা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাজারে আসছে নতুন নকশার নোট
বাজারে আসছে নতুন নকশার নোট
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top