আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:১১:০৫ অপরাহ্ন
দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী ও সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে ভোগান্তি তৈরির যেকোনো ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি




