রাজু হত্যার প্রতিবাদে কৃষকদলের মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:১২:২৬ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ও মহানগর কৃষকদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। নগরীর সিটি পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাফাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুব আহমদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর আলম, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমাদ ফুরুক, হাবিবুর রহমান হাবিব, তাহের আলী সুমন, আব্দুল বাশার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. নানু মিয়া, হাবিবুর রহমান মুছা, বখতিয়ার আহমদ ইমরান, আব্দুল মজিদ, রেকল আহমদ, নাহিদ হোসাইন, হারুনুর রশিদ মেম্বার ও জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আহসান হাবিব, জিয়া উদ্দিন, রাসেল আহমদ, সেবুল আহমদ, আজিজুর রহমান সজিব, আইয়ুব আলী, আপু আহমদ, নুরুল আমিন, উজ্জ্বল আহমদ, রোমন আহমদ, মিলন আহমদ, আলমাছ আহমদ চৌধুরী, মুক্তার আহমদ বকুল, শাহিন আহমদ, ছয়ফুল ইসলাম, রায়হান আহমদ, রুবেল আহমদ, শাহাদত হোসেন, নুরুল আমিন মেম্বার, শফিকুল ইসলাম, গয়াছ মিয়া, মনির হোসেন, আমান উল্লাহ, বাবলু মিয়া, লুতফুর রহমান ও কবির আহমদসহ জেলা ও মহানগর কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে তাঁরা রাজপথে রয়েছেন। সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে তাঁরা ঐক্যবদ্ধ। রাজু মোল্লা হত্যাকাণ্ডকে নৃশংস ও ন্যক্কারজনক উল্লেখ করে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে ভয় পায় না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন। বিজ্ঞপ্তি




