জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৭:৩১:৪৩ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়াজুড়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৩৪টি কারখানায় একযোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাঁদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।
এ ছাড়া কারখানায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য স্থানীয় নাগরিকদের কাছে ৪২টি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছে। এসব নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করেই অভিযান শেষ করা হবে না; তাঁদের অবৈধভাবে নিয়োগ দেওয়া নিয়োগকর্তা, আশ্রয়দাতা এবং এ কাজে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগটি আরও সতর্ক করে বলেছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত

ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত

অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 

অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top