জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৪৪:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ৩২.৩৪ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি কমেছে ১১.৬ শতাংশ। দেশের সার্বিক আমদানি প্রবৃদ্ধি মোটামুটি স্থবির থাকলেও বড় পরিবর্তন এসেছে আমদানির উৎসে।
এ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি দাঁড়িয়েছে ৩.৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২.৭১ বিলিয়ন ডলার। অন্যদিকে ভারত থেকে আমদানি প্রায় ৯.৫ বিলিয়ন ডলার থেকে কমে ৮.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ার মূল কারণ জ্বালানি, তুলা, তৈলবীজ ও গম কেনা বাড়ানো। অন্যদিকে ভারত থেকে তুলা, ভোজ্য সবজি, খনিজ জ্বালানি ও তৈলবীজের আমদানি কমেছে। তবে আমদানির উৎস হিসেবে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দেশটি থেকে আমদানি প্রায় ৪ শতাংশ বেড়ে ১৮.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি ব্যয় ছিল ৭৯.৮ বিলিয়ন ডলার, আগের অর্থবছরে ছিল ৭৯.৪ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি বেড়েছে মাত্র ০.৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে খনিজ জ্বালানি, খনিজ তেল ও এসব থেকে তৈরি পণ্য। ২০২৫-২৬ অর্থবছরে এসব পণ্য আমদানি হয়েছে ১.৬ বিলিয়ন ডলারের, যা আগের অর্থবছরে ছিল ৭৭৮ মিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি বেড়েছে দ্বিগুণের বেশি হয়েছে।
তৈলবীজ, বিভিন্ন ধরনের শস্যদানা, বীজ, ফল এবং শিল্প বা ঔষধি গাছের আমদানি ৩৪১ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ মিলিয়ন ডলার। তুলা আমদানিও ৫২ শতাংশ বেড়ে ৩৫৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্র থেকে লোহা ও ইস্পাত আমদানি ৬১৭ মিলিয়ন ডলার থেকে অনেকটা কমে ৩২৯ মিলিয়ন ডলারে নেমেছে।
২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছর ধরে বছরে ৭ লাখ টন করে গম আমদানির সমঝোতা করে। সেইসঙ্গে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা এবং মার্কিন তুলা, সয়াবিন ও জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি এবং ৩.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব উদ্যোগের লক্ষ্য ছিল মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানির ওপর শুল্ক কমানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করা।
তবে মার্কিন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি কমে ৮.৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল প্রায় ৯.৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ভারত থেকে তুলা আমদানি ১৪.৫৮ শতাংশ কমে ২.৩১ বিলিয়ন ডলারে নেমেছে। আগের অর্থবছরে এ খাতে আমদানি ছিল ২.৭১ বিলিয়ন ডলার। সবজি এবং কিছু মূল ও কন্দজাতীয় ফসলের আমদানি কমেছে ৬১.৭৪ শতাংশ। খনিজ জ্বালানি, যানবাহন, যন্ত্রপাতি, কফি, চা, মসলা, প্লাস্টিক, লোহা ও ইস্পাতের আমদানিও কমেছে।
দীর্ঘমেয়াদি চিত্রেও ভারতের সঙ্গে আমদানি বাণিজ্যে সংকোচন দেখা যাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি ছিল ১৩.৯৪ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে প্রায় ৮.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ পাঁচ অর্থবছরের ব্যবধানে দেশটি থেকে আমদানি কমেছে প্রায় ৩৯ শতাংশ।

শেষ পাতা এর আরও খবর
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা

৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
মৌলভীবাজারসহ ৫ জেলায় চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য গড়তে হবে : মাওলানা হাবিব
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top