সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩৬:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ ৫ লাখ ১৯ হাজার ৭৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বিজিবি।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




