জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৩২:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বিশেষ টহল ও অভিযানে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

সর্বশেষ সংবাদ
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top