জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা

প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৫২:০২ অপরাহ্ন

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা মূল্যায়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম সম্পর্কে শিক্ষকদের ধারণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
‘ইনস্টিটিউশনাল গ্যাপ অ্যানালাইসিস, অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, অ্যাক্রেডিটেশন কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনের বিষয় নয়; বরং এটি শিক্ষার মান, গবেষণার পরিবেশ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়া। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতাসক্ষম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিদ্যমান ঘাটতি ও সীমাবদ্ধতা চিহ্নিতকরণ, অ্যাক্রেডিটেশন মানদণ্ড সম্পর্কে ধারণা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে বাস্তবভিত্তিক কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
কর্মশালার অংশ হিসেবে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মডুলার সেমিস্টারের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি

হবিগঞ্জ এর আরও খবর
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top